Thursday, April 30, 2009

দিনের পর দিন, ১৬ বৈশাখ ১৪১৬ (থাইল্যান্ড অর্থ কি?…..)

আহ!! আর মাত্র একদিন তার পর ব্যাংকক…গতকাল, থাইল্যান্ড বলে এক বিব্রতকর অবস্থায় পরলাম…সে জন্য এখন যেই জিজ্ঞেশ করছে বলছি, ব্যাংকক যাচ্ছি….আমার বয়সে সিনিয়র সহ-কর্মি পলাশ, যার কথা বলার প্রীয় সাবজেক্ট মেয়েদের এন্যাটমি ও ফিজিওলজি…মেয়েদের সামনেও এক্কেবারে খুল্লাম খুল্লা কথা বার্তা…বিবাহিত হওয়ার কারনে উনি অবশ্য ছাড় পেয়ে যান…গত রাতে র‌্যাবের ঝামেলা আর সারা রাতের ওয়াইল্ড টার্কির কারনে ঘুম ঘুম পাচ্ছিল তাই লাঞ্চের পর পুকুর পাড়ে চলন্ত আড্ডায় যোগ দিলাম…তো আড্ডায় সব সময় মুল বক্তা থাকে পলাশ’দা এবং বিষয় থাকে এন্যাটমি ও ফিজিওলজিক্যাল বিষয়ক জ্ঞান;
“পৌছতেই বলে উঠল, ভাইডি এক বিয়াতে মজা নাই….”
আমি জিগাইলাম ক্যান; বৌদি কি যত্ন করতাছেনা…
“আরে ধুর: এক সাইজ সেইপ সব সময় কি ভাল্লাগে…আগের দিনে বাজারে দুধ কিনতে পাওয়া যাইতনা বইল্লা মানুষ গাভী কিনত…এক গাইয়ের দুধ খাইয়া চলত…এখন বাজরে কত ধরনের দুধ পাওন যায়; কোন বেয়াক্কেল আর গাভী পুষে…”
বাদ দ্যান…হুনছেন তো থাইল্যান্ড যাইতাছি…
“তাই নিকি; থাইল্যান্ড অর্থ কি কন?”
বললাম শ্যাম দেশরে থাইল্যান্ড বলে….সাদা হাতির দেশও বলে….
“আকাশ বাতাস কাপানো হাসি দিয়া কইল, ধূর মিয়া; থাইল্যান্ড অর্থ হইলো গিয়া থাই+ল্যান্ড, অর্থ্যাৎ যেইখানে আপনে ল্যান্ড করতারেন…”
আমি আর কথা না বাড়াইয়া কইলাম….আরে ব্বাস!! আপ্নে তো দেখি চলমান অভিধান…মারাত্মক এক অর্থ কইলেন…
“শুনেন মিয়া, বিনা ট্যাকায় পরামর্শ দিতাছি; থাইল্যান্ডে ঘুরবেন, ফিরবেন, দ্যাখবেন, খাইবেন ভালা কথা তয় যদি ল্যান্ড করার ইচ্ছা থাকে তাইলে মৌজা পইড়া ল্যান্ড কইরেন….”
পরথমে বুঝবার পারি নাই যে, কি বুঝাতে চাইতাছে…পাশে বসা মেয়ে কলিগ গুলার অট্ট হাসি দেইখা বুঝলাম যে, কি বুঝাইছে…কিছুক্ষন “থ” হইয়া থাইকা বললাম, বৌদির নাম্বারটা দ্যান তো অনেকদিন হাই-হ্যালো করা হয়না…
“এবার মিন মিনে গলায়; আরে আপনের বৌদিতো আমার কথায় উঠে আর বসে…”
আমি একটু কাশি দিয়া কইলাম হু!!!….
মনে মনে বললাম যাক বাবা শান্তিতে আছি!!! চির কুমার সভার সদস্য আছি; ভাল আছি….না হইলে পিছনে বাঘ সামনে বিলাই হইয়াই থাকতে হইত….
প্রশ্ন জাগে, বিয়ে হওয়ার পর সব পোলাপাইন কি ম্যাও হইয়া যায় নাকি?

No comments: