Tuesday, April 28, 2009

দিনের পর দিন, ১৪ বৈশাখ ১৪১৬ (মৃত্যুর অপেক্ষায় দিনগুলো…..)

….মাঝে মাঝে কিছু অর্জন আনন্দের বদলে বিরক্তি বাড়িয়ে দেয়…..বর্তমানে আমি যে শহরে শেকড় গেড়েছি, সে শহরটি গত তিন দিন ধরে তাপমাত্রার নিত্য নতুন রেকর্ড গড়ছে আর ভাঙ্গছে….প্রতিদিন কড়াই থেকে জ্বলন্ত উনোনে যাচ্ছি……..কালাহারী মরুভূমীর গরম আর বাইরে বাইরে প্রচন্ড ব্যস্ততার মাঝে দু’টো দিন কাটানোর পর আজ অফিসের শীতল ঘরে ফোনের মাউথ পিস, কম্পিউটারের কি-বোর্ডে ঠিক মননিবেশ করতে পারছিলামনা……গত দু’দিনের স্মৃতি অন্যমনস্ক করে দিচ্ছে….
জাপান থেকে আগত প্রতিনিধি দলের সঙ্গে হঠাৎ করেই একটি গ্রাম পরিদর্শনে যাওয়ার সুযোগ ঘটল….ভাবলাম, যাক!! একটু ঘুরুন্তিস হবে…..সামটা নামক গ্রামটি বাংলাদেশের অন্যন্য সাধারণ গ্রামের মতই…..সবুজে ঘেরা, ছায়া সু-নিবির, পাখি ডাকা একটি গ্রাম……গ্রামটি দেখে শহর থেকে আসা মানুষদের প্রথম দর্শনেই মনে হতে পারে এই গ্রামের মানুষরা কত সুখী….হঠাৎ করে কেউ মনের অলক্ষ্যে বলে উঠতে পারে, ইশ! এই ছায়া ঘেরা গ্রামে জীবন’টা যদি কাটিয়ে দিতে পারতাম…..পৌছানোর পর একজন গবেষক বললেন আমরা এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী আর্সেনিক আক্রান্ত গ্রামে আছি……কৌতুহল বোধ করলাম কারন আর্সেনিক বিষয়টি এতদিন আমার ছাপার অক্ষরে পড়া জ্ঞানে সীমাবন্ধ ছিল…..কয়েক জন আর্সেনিকোসিস আক্রান্ত রোগীকে এই প্রথম স্ব-চক্ষে দেখলাম; খুবই সাধারণ ভাবে হাটছে, হাসছে, কথা বলছে….শুধুমাত্র হাত ও পায়ের তালুতে কালো কালো ছোপ যুক্ত দাগ….একটু হতাশ হলাম; মনে মনে বললাম ধূর! এইডা কোন রোগ হইল…..যখন গবেষক ব্রিফিং দেয়া শুরু করল; আমার শিরদ্বারা বেয়ে ঠান্ডা শ্রোত নামতে শুরু করল…..”আর্সেনিকের কারনে এই গ্রামে প্রতি সপ্তাহে ২/৩জন করে মারা যাচ্ছে”….”এই রোগের কারনে দেহের অভ্যন্তরের অর্গান সমূহ, বিশেষ করে যকৃত অকার্যকর হয়ে যাচ্ছে”…..”আক্রান্ত রোগীরা হাটা চলা করতে পারছে ঠিকই, কিন্তু কায়িক শ্রমের কাজ করতে পারছেনা”….যার ফলে অর্থাভাব, খাদ্যাভাব এবং চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে প্রাণ গুলো এগিয়ে যাচ্ছে….এর পর, আর কিছু শুনতে ইচ্ছে করছিল না……দূরে এসে একটি সিগারেট ধরানোর পর হঠাৎ করেই জীবনটাকে অর্থহীন মনে হলো…….মাত্র দেখা হাসি মুখ গুলো….জানে যে মৃত্যু সন্নিকটে….তুবুও মৃত্যুর পরয়ানা সাথে নিয়ে হাসি মুখে মৃত্যুর প্রহর গুণা……কেন এই পৃথিবী’তে আসা….কেনইবা চলে যাওয়া…..আমাদের জীবনটা কি পরগাছার মত? সারা জীবন ধরে কারো না কারো আশ্রয়ে বেড়ে উঠা…..এবং এক সময় ঠিকানা বিহিন কোন পথে না ফেরার যাত্রা……

No comments: