Saturday, April 25, 2009

দিনের পর দিন, ১১ বৈশাখ ১৪১৬ (ভূত, ভুতং, ভৌত…..)

বড় আশা করেছিলাম ১২:০০টার আগে উঠবনা কিন্তু মুঠোফোনের চিৎকার….আহা! আমার সাধের ঘুম….ছুটির দিনের ঘুম গুলোর মজাই আলাদা…সাধারনত ছুটির দিন সকাল বেলা কেউ আমায় ফোন করেনা…বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, অফিস কলিগ সবাই আমার ছুটির দিনের কুখ্যাত ঘুমের ব্যাপারে ওয়াকিবহাল…বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে হ্যালো বলতেই….এক রাউন্ড গালী বর্ষন…যে সে গালী নয়, এক্কেবারে সুপার-সনিক গালী….আমিতো পুরা ভ্যাবাচ্যাকা…শালার!! সক্কাল বেলা এ কি যন্ত্রনা….আমি বললাম…কাকে চাচ্ছেন? “আব্বে হালা ——- জিগাশ কারে চান ——– আরেক দফা গালী বৃষ্টি”….জিগাইলাম আপনার সমস্যা কি? “সমস্যা কি? তোর ———-আবারো সিডর, নার্গীস, বিজলির বেগে গালীর তুবরী”….চুপ করে শুনছি; ফোনের অপরপ্রান্ত থেকে বলছে; “তোর এত্ত বড় সাহস আমার বউয়ের লগে লাইন —–” …খ-ম শব্দের কিছুই বাদ রাখছেনা….কিছু কিছু আনকোরা গালীও দিচ্ছে যে গুলা আগে শুনি নাই…ইন্টেরেস্টিং…হঠাৎ করে ব্যাটা তোতলাতে লাগল; বুঝলাম স্টক প্রায় শেষ….বললাম, আপনি ০১৭১৫…… নাম্বার চাচ্ছেন? কিছুক্ষন নিরব থেকে আকস্মীক নরম সুরে বলল ভাই মনে হয় ভুল হইছে!!! এবার ঐ ব্যাটার দূ:খ প্রকাশের জোয়ার…মনে মনে হাসছি এই নরম সুর শুনলে কেউ ভাবতে পারবে কিছুক্ষন আগে কি হচ্ছিল!!! দূ:খীত স্বরে বলল যে, কিছু মনে করবেন না কিছুদিন ধরে একটা নাম্বার থেকে আমার বউরে বহুত জ্বালাচ্ছে….আপানার নাম্বারের কাছাকাছি শুধু শেষের ডিজিট ৮ যার ফলে ভূল করে আপনার কাছে কল চলে এসেছে….ভাই, বিশ্বাস করবেন না রাত নাই দিন নাই শুধু কল আর আজে বাজে মেসেজ…বললাম এত কষ্ট করার দরকার কি? যেহেতু বাংলালিংক ব্যাবহার করেন কল ব্লক করেন……ঝামেলা মিটে যাবে!!!
বেচারার জন্য মায়া হলো….মাঝে মাঝে কি অসহায় আমরা…………
কিছুদিন আগে আমার কাছে এরকম কিছু কল আসত….তবে আমারটা ছিল কিছুটা ভৌতিক…যখন তখন ফোন করত, কিন্তু কোন কথা বলতনা…যতই হ্যালো হ্যালো বলতাম বাট নো রেসপন্স….মাঝে মাঝে কল রিসিভ করে রেখে দিতাম, দেখতে চাইতাম কত তেল জমা আছে…যখন দেখত আমি হ্যালো হ্যালো করছিনা তখন রেখে দিত…বুঝতাম যে, সেয়ানা মাল…মাঝে মাঝে ইচ্ছে করত ঝেরে গালী দেই…তাও দেয়া যাচ্ছিল না, যদি পরিচিত হয়….বিভিন্ন পরিচিত জনকে সন্দেহ পূর্বক ফোনে যাচাই করতাম, ভুতটার তথ্য বেড় করার জন্য….কিন্তু কোন ভাবে হদীস না পেয়ে, শেষে আফিস কলীগ কথার রাণী রীতা কে নাম্বারটি দিলাম আর বললাম যে, ২৪ ঘন্টার মধ্যে ঐ ভুতের তথ্য বেড় করার জন্য….কিন্তু দিব্বি আমাকে অবাক করে দিয়ে, রীতাকে নাকানি চুবানি খাইয়ে আরো বেশী করে ফোন করতে লাগল…শেষ মেষ খাটী খ-ম টাইপের গালি দেবার পর থেকে আজকে পর্যন্ত আর কোন কল পাইনি….তবে এখন রহস্যময় ভূতটার জন্য মায়া লাগে….ইশ!! কি দরকার ছিল ভূতটা তারানোর…গেস গেইম করে তো ভালোই কাটছিল……
ডিফারেন্ট টাচের একটা গান মনে পড়ল; “মন কি যে চায় বলো……….মন সে তো বাধা মানে না, কি জানি কেন জানিনা…..আহ আহ আহ”

No comments: