Thursday, April 23, 2009

দিনের পর দিন, ৯ বৈশাখ ১৪১৬ (চুল পাকিলে, লোক হয় না বুড়ো…..)

সারাদিন অফিসে কাটিয়ে ক্লান্ত, শ্রান্ত আমি বাসায় ঢুকছি….ঢুকতেই চার চোখের সাবরিনার সঙ্গে দেখা…চমৎকার আদুরে রিনিঝিনি গলায় সালাম দিল…আহা! কি শান্তি….কিন্তু এই শান্তি মূহুর্তেই বিধ্বস্ত….যখন একই ভাবে সুরেলা কন্ঠে জিজ্ঞেস করল আঙ্কেল কেমন আছেন? যা শালা!! মেজাজটাই বিলা….
মুখে হাসি নিয়ে মনে মনে বললাম “শোন মেয়ে, তোমাতে আমাতে ইয়ে হলে এতদিন একটা ফুটবল নয়তবা ক্রিকেট টিম গড়তে পারতাম”…আসলে দোষটা কপালের….এই বাসায় যখন উঠলাম তখন ওর মাকে ভাবী ডেকেছিলাম….কোন আক্কেলে যে ভাবী ডাকলাম; আন্টি বা ফুপ্পি’তো ডাকতে পারতাম….আমার স্থানীয় অফিস কলীগটারে আবার চিবিয়ে খাওয়ার ইচ্ছে জাগল…ব্যাটা বে-আক্কেল এমন একটা মিষ্টি মেয়ের মাকে কেউ ভাবী হিসেবেই পরিচয় করিয়ে দিয়…চুলোয় যা!!!! সেধে কেউ আঙ্কেল হয়….ধ্যাৎ মুডটাই অফ…..যাকগা…আমি হাসি মুখে বললাম ভাল আছি…শুধালাম আঙ্কেল তুমি কেমন ছিলে? অনেকদিন দেখিনি যে….হেন তেন কিছুক্ষন প্যাচাল পেরে ঘরে ঢুকলাম….ঢুকেই আয়নায় ভালভাবে নিজেকে পর্যবেক্ষন করলাম আসলেই কি আঙ্কেলের মত দেখায়?….তখন! হঠাৎ করেই…একেবারে চমকে দিয়ে একটা পাকা চুল চোখে পরল….মনটা উদাস হল…অবচেতন ভাবেই, হয়তবা নিজেকে সাহস দেয়ার জন্য একটা গানের কলি মনে পড়ল “চুল পাকিলে, লোক হয় না বুড়ো”…….

No comments: