সারাদিন অফিস ও বাসায় বরিং সময় কাটানোর পর সন্ধ্যায় চিয়ার আপ হওয়ার জন্য কি করা যায়……..এই চিন্তার যখন অস্থির হবার উপক্রম তখন পোংটামি করতে ইচ্ছা করল…..সিমটি চেইন্জ করে পুরানা বান্ধবীরে প্রথম ফোন দিলাম ওপাশ থেকে “হ্যালো…….হ্যালো…হ্যালো, হ্যালো” কথা বলছনা কেন?……কেমন আছ?
যাহ, লাইনটা কেটে দিলাম……নিরব থাকার পরও চিনল কেমনে?
এবার ফোন…..ভাবি কে…..
ভারী কন্ঠে জিগাইলাম…….হ্যালো এটা কি কাঠালতলা……..ভাবী হাসতে হাসতে বলল “ছাগল এইটা বেল তলা”….এই নাম্বার কার?…….ফোনটা রেখে দিলাম……..যাহ! আইডেনটিটি লুকানতো বহুত জটিল মনে হইতাছে……..
লাস্ট চান্স বান্ধবী শীলারে ফোন দিলাম…….হ্যালো……..খালাম্মা কেমুন আছেন…….
“আভ্বে আমি তোর খালা না…নানী কইতাছি…….”
জ্বে নানী এইডা কুন খান……..
“থাক তোমাকে কষ্ট করে ভয়েস চেন্জ করে কথা বলতে হবেনা………তোমার মার্কা মারা ভয়েস লুকানো সম্ভব না…..ধরা খাইছ!!!”……..শীলা বলল…আমার মেজাজটা খারাপ হয়ে আছে………”…..ফোনটা রাখতে গিয়াও জিজ্ঞাস করলাম কেন কি হলো!!
“আর বলোনা অফিস থেকে ফেরার সময় বাসে এক মাঝ বয়সি লোকের সঙ্গে তর্ক হয়েছে”
কি নিয়ে তর্ক হলো…..তোরে কি সিট দিতে চায় নাই?
“আরে না…….আমার সামনের সিটে বসা ছিল ঐ লোক….পাশের লোকের সঙ্গে গল্প করছিল……বলতেছিল আজকালকার ছেলে-মেয়েরা নাকি নষ্ট হয়ে গ্যাছে…..আরো সব আজে বাজে কথা”
বলছে……তাতে সমস্যা কি……..
“সমস্যা কি মানে……..আমি শুনব আর কিছু বলবনা……আমিও আচ্ছা মত বলছি…..”
কি বললা…….
“বলালাম……আচ্ছা চাচা কিভাবে নষ্ট হইছে বলেন তো…….(চাচা একটু বিব্রত হয়ে) আমাদের সময় আমরা এখনকার ছেলে-মেয়েদের মত মেলা-মেশা করতাম না….এখন সামাজিক সমস্যা গুলোর জন্য এই অবাধ মেলা মেশা দায়ি ইত্যাদি……”
তুমি মাঝ বয়সি লোকরে চাচা ডাকলা কোন আক্কেলে……
“আরে ব্যাটারে চাচা যে ডাকছি এইটাই বেশী…….বাসের মধ্যে এই ধরনের আলোচনা কেউ করে?”
আচ্ছা তুমি কি উত্তর দিলা……..
“বললাম, দ্যাখেন চাচা আপনাদের সময়ও এইরকম হইত….আপনারা আগে লুকাইয়া, ভাবীদের সঙ্গে, খালাত-মামাত বোনদের সঙ্গে, এমনকি কাজের মেয়েদের সঙ্গে বহুত কিছু করতেন যেইটা প্রকাশ পাইতনা……আর আমরা আপনাদের মত লুকাইয়া এ সব করিনা বইলা আমরা নষ্ট হইয়া গ্যাছি……….”
হায় হায়……একি বললা……চাচার প্রতিক্রিয়া কি ছিল……..
“……চাচা তো পুরা চুপ……পুরা বাস ঠান্ডা হয়ে গেছে……”
তুমি তো দ্যাখি বাপের বেটি…….
“হা হা হা হা……জানো, পরে অবশ্য ঐ লোকটার জন্য আমার মায়া হইছে”……….
ফোনটা রাখার পর মনে হলো………আজকাল সব মেয়েরাই কি এমন সাহসী?……….
No comments:
Post a Comment