Wednesday, March 18, 2009

আমাদের দারুন (বদ)অভ্যাস সমূহ;

জাতী হিসেবে আমাদের বিশেষ কিছু বৈশিষ্ট আছে…এবং দারুন কিছু (বদ)অভ্যাসকে আমরা শিল্পের পর্যায়ে লইয়া গিয়াছি…আসুন ভবিষ্যত প্রজন্মের উদ্দ্যেশে ইহা সংরক্ষণ করি….তাহারা জানুক তাহাদিগের পূর্ব পুরুষগণ কত শৈল্পিক ছিলেন…

১. রসবোধ: “দয়া করিয়া এখানে প্রস্রাব করিবেন না, করিলে ১০৳ জরিমানা” জাতী হিসেবে আমরা যে, রসিক তাহার বড় প্রমাণ হইলো লেখাটি দেখিয়া উহার উপর প্রস্রাব করিয়া কমা-টি পরিবর্তন করিয়া করিবেন এর পাশে লাগাইয়া দেই যার ফলে লেখাটি হয় “দয়া করে এখানে প্রস্রাব করিবেন, না করিলে ১০৳ জরিমানা”….

২. বুকের পাটা: জাতী হিসেবে আমরা খর্বাকৃতির…যার ফলস্রুতিতে বুকের পাটা নামক শব্দটি প্রবাদে থাকিলেও চওড়া বুক না থাকার কারনে শব্দটির যথার্ত প্রয়োগ করিতে পারিনাই…বুকের পাটা না থাকুক আমাদিগের নাকের পাটা আছে…আমরা সময় সুযোগ পাইবা মাত্র প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে নিজেদের নাকে আঙ্গুল চালাইয়া নাকের পাটা অর্থাত নাকের ছিদ্রের পরিধি বৃদ্ধি করিয়া থাকি…আশাকরা যায় এইরুপ চলিতে থাকিলে অচিরেই আমরা বাঙ্গালী জাতির মধ্যে মঙ্গোল জাতী স্বত্বার বিকাশ দেখিব…

৩. স্মৃতিচিহ্ন: জাতী হিসেব নাকি আমাদের স্মৃতি মাছের ন্যয় তাইতো “যেখানে সেখানে ময়লা ফেলিবেন না” লিখিয়া নিজ ঘর ব্যতিত পুরো দেশটাকেই ডাস্টবিন বানাইয়া যত্রতত্র ময়লা, কফ, থুথু ফেলার মাধ্যমে স্মৃতি চিহ্ন সমূহ ছড়াইয়া দিয়া থাকি….

৪. নাম নাই যার দাম নাই তার: নিজের নাম ও চৌদ্দ প্রজন্মের নাম ছড়াইয়া দিবার ক্ষেত্রে আমাদের মেধা প্রশ্নাতিত…সাধারনের ক্ষেত্রে গাছের গা, ধূলো পড়া গাড়ির গ্লাস, দেয়াল, পথ ঘাটে নিজদিগের নাম লিখিয়া বহুত বিনোদিত হই….যদি হই অসাধারণ অর্থাত নেতা-নেত্রী তাহা হইলে গাড়ি হাকাইয়া স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্ট থেকে শুরু করিয়া টয়লেট পর্যন্ত নামকরন করিয়া পরিতৃপ্ত হই…..

৫. চাপাও একটা শিল্প: পৃথিবীর কোন দেশেই কথাকে শিল্পের পর্যায়ে লইতে পারে নাই…তাহা সম্ভব করিয়াছি শুধু আমরা…প্রয়োজনে অপ্রয়োজনে যাত্রাবারি দাড়াইয়া গুলশানে আছি বলিয়া ফোনে কথা বলি…ওমক সচীব তাওই ছিলেন অথবা তমুক মন্ত্রীর চাচা শ্বশুরের ভাগিনার স্ত্রীর খালাতো ভাইয়ের জ্যাঠার সঙ্গে পরিচয় দ্যাখাইয়া স্বার্থক হই….কথা বলিতে যে আমরা ভালবাসি তাহার বড়া প্রমান পাইবেন ফোন কম্পানি সমূহের প্রবৃদ্ধি দেখিলে…

৬. সেক্সী জাতী: জাতী হিসেবে আমরা যে সেক্সী তাহা ভিন দেশীদের কাছে পরীক্ষা দিয়া প্রমান করিবার প্রয়োজন নাই….জন্যসংখ্যা দিখিয়াই উহা অনুমান করিয়া লইতে হইবে…

৭. অন্য গ্রামের পণ্য কিনে হও ধন্য: পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ অর্থাত বিশ্ব গ্রাম…বিশ্ব গ্রামের আদর্শ নাগরিক হইয়া “মেইড ইন বাংলাদেশ” ব্যাতিত অন্যান্য গ্রামের পণ্য লইয়া কারাকারি করি আর না পাইয়া হাহাকার করিতে করিতে নিজ গ্রামের পণ্য ক্রয় করিয়া শঙ্কিত, দ্বিধা চিত্তে গৃহে গমন করি…যেহেতু বিশ্ব গ্রামের সদস্য সেহেতু অন্য গ্রামের অর্থনিতীকে সচল রাখাইতো কর্তব্য….নাকি?

No comments: