Tuesday, October 28, 2008

আমেরিকার নির্বাচন এবং বাংলাদেশ….

আমেরিকার নির্বাচন নিয়ে সারা পৃথিবী জুড়ে তুমুল আলোচনা চলছে। আমেরিকার মত অন্যান্য দেশেও জনপ্রিয়তার দৌড়ে ওবামা ম্যাকএইন এর চেয়ে এগিয়ে আছে...বাংলাদেশের মানুষের কাছে ওবামা খুবই জনপ্রিয়...তবে ওবামা সন্ত্রাসবাদ সম্পর্কিত আলোচনায় “প্রয়োজনে পাকিস্তানে অভিযান চালাবেন” বলে সাম্প্রতিক যে মন্তব্য করেছেন এর ফলে কারো কারো কাছে জনপ্রিয়তা হারিয়েছেন তাথাপি বিপুল সংখ্যক মানুষ ওবামাকে সমর্থন করছেন...এমনকি পার্টির সদস্য না হয়েও আমার পরিচিত একজন গ্রীন কার্ডধারী বাংলাদেশী আমেরিকান, New York-য়ে ওবামার তহবিল সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখছেন....

তবে যেই নির্বাচিত হউক আমেরিকার ফরেন পলিসি একই থাকবে...আমেরিকার মানব বিধ্বংসি নিতির কোন পরিবর্তন আসবেনা...তবে বাংলাদেশের ব্যাপারে ওবামার চেয়ে ম্যাকএইন কিছুটা এগিয়ে থাকবেন কেননা ম্যাকএইন দম্পতি বাংলাদেশের অনাথ একটি শিশুকে দত্তক নেবার ফলে বাংলাদেশ নামটি তার আশে পাশেই থাকছে। বিভিন্ন নির্বাচনি জনসভায় ব্রিজিট ম্যাকএইন (বাংলাদেশে জন্মগ্রহণকারি দত্তক সন্তান) সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং বাবার পক্ষে জনমত তৈরী করছেন...১৯৮৪ সালে ম্যাকএইন ও স্ত্রী সিডনীর প্রথম কন্যা সন্তান জন্ম নেয়...নাম রাখেন মেঘান; পরে তাদের দুটি পুত্র সন্তান জন্ম নেয়...১৯৯১ সালে ম্যাকএইনের স্ত্রী সিডনী বাংলাদেশ সফরে আসেন...সেই সময় তেজগাঁওয়ের তেজকুনী পাড়ায় মাদার তেরেসা পরিচালিত একটি এতিমখানা পরিদর্শনে যান...এতিম খানা পরিদর্শনের সময় দুটি মূমূর্ষ এতিম শিশুকে দেখতে পান...সঙ্গের চিকিৎসকরা সিডনীকে অবহিত করেন শিশু দুটির অবনতিশীল শারীরিক অবস্থা সম্পর্কে...একটি শিশুর আবার হার্টের সমস্যা...সিডনী দুটি শিশুকেই আমেরিকা নিয়ে আসার সিদ্ধান্ত নেন...শিশু দুটোর মধ্যে একজনকে ম্যাককেইন দম্পতি দত্তক নেন; অন্য শিশুটিকে তাদেরই এক বন্ধুকে দেওয়া হয়...ম্যাকএইন দম্পতি নেয়া দত্তক শিশুটির নাম রাখা হয় ব্রিজিট...প্রয়াত মাদার তেরেসা পরিচালিত মিশনারীজ অব চ্যারিটি নামের এতিমখানা থেকে আনা এতিম, অনাথ শিশুটি আমেরিকার ধনাঢ্য প্রভাবশালী পরিবারে লালিত-পালিত হয়ে আজ বড় হয়েছে...যদি ভাগ্যক্রমে ম্যাকএইন জয়ী হন তাহলে হয়াইট হাউসে প্রথমবারের মত কোন বাংলাদেশ বংশোদ্ভুত মানুষের আবাস হবে...

No comments: