Sunday, October 26, 2008

আর পারছিনা গুরু…

আটাশটা বছর ধরে
লুঙ্গি, সার্ট, গেন্জি পরে
আর পারছিনা গুরু
সেই নার্সারি থেকে শুরু...

পারার যত পোলাগুলো
সবার ঘরে বউ এল
মা বলে মন দিয়ে পড়
আমি বলি আর পারছিনা গুরু
সেই নাসারি থেকে শুরু...

অবশেষে মায়ের দয়া হল
ঘরে ফুট ফুটে বউ এল
ফুল শয্যার রাতে এক গুচ্ছ ফুল হাতে
বউ কে শুধাই, আমার জীবনে তুমিই প্রথম
তোমার জীবনে আমি কি তাই?...

বউ বলল আর পারছিনা গুরু
সেই নাসারি থেকে শুরু…………

No comments: