Sunday, December 21, 2008

মানব রহস্য এবং বয়স রাজনীতি………..

পৃথিবীর শুরুতে…………….

ঈশ্বর প্রথমে গাধা সৃষ্টি করলেন এবং বললেন;
তুই হলি গাধা…..সকাল থেকে সন্ধা পর্যন্ত খাটবি…পিঠে বোঝা বহন করবি…খাদ্য হিসাবে ঘাস খাবি…তোর কোন বুদ্ধি থাকবেনা এবং তুই ৫০ বৎসর বেচেঁ থাকবি…

- গাধা বলল ঈশ্বর দয়া করুন আমায়…আমি যেহেতু গাধা তাই ৫০ বৎসর বেচেঁ কি লাভ? আমাকে ২০ বছরের জীবন দেন!!!
ঈশ্বর কারো ইচ্ছাই অপূর্ণ রাখেন না তাই গাধার ইচ্ছাও পূর্ণ করলেন।

তারপর ঈশ্বর কুকুর সৃষ্টি করলেন এবং বললেন;
তুই হলি কুকুর…..মানুষের বাসা পাহারা দিবি…..মানুষের ভাল বন্ধু হবি…মানুষের ঝুটা খেয়ে জীবন ধারন করবি…তুই ৩০ বছর বাচঁবি…

- কুকুর ঈশ্বরের পায়ের কাছে নতজানু হয়ে বলল্ “ঈশ্বর, ৩০ বৎসর খুব লম্বা সময় আমাকে ১৫ বছরের জীবন দিন”!!! ঈশ্বর কুকুরের চাওয়া পূরন
করলেন।

অত:পর ঈশ্বর শাখামৃগ (বানর) সৃষ্টি করলেন এবং বললেন;
তুই এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপাঝাঁপি করবি…কৌতুক করবি…মানুষকে আনন্দ দিবি এবং তুই ২০ বছর বাঁচবি…

- মূহুর্তেই শাখামৃগ ঈশ্বরের কাধে উঠে অনুনয় করল তাকে ১০ বছরের জীবন দানের জন্য!!! ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে তার ইচ্ছাও পূরণ করলেন।

সর্বশেষে ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন এবং বললেন;
হে মানুষ…তোমাকে আমার প্রতি রুপ হিসেবে সৃষ্টি করলাম…তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণীকুল নিয়ন্ত্রন করবে…এবং…পৃথিবী পরিচালনা করবে। তোমার আয়ু হবে ২০ বৎসর…

- মানুষ সঙ্গে সঙ্গে বলে উঠল; হায় ঈশ্বর!!! মানুষ হিসেব আমাকে এত কম আয়ূ দিবেন না… বাচাঁর জন্য ২০ বছর খুবই অল্প সময়…তাই গাধার ফিরিয়ে
দেয়া ৩০ বছর আমাকে দিন…কুকুরের না নেওয়া ১৫ বছরটি দিন…এবং…শাখামৃগের বাকি ১০ বছরের আয়ূটি দিন…!!!
ঈশ্বর হতচকিত হলেও মানুষের মনস্কাকামনাটি পূরণ করলেন।

তারপর থেক মানুষ…প্রথম ২০ বছর মানুষের মত বাঁচে…গাধার কাছ থেকে নেয়া বাকি ৩০টি বছর পরিশ্রম ও বিভিন্ন দায়িত্বের বোঝা কাধে তুলে নেয়ার মাধ্যমে বাঁচে…কুকুরের কাছ থেকে নেয়া ১৫টি বছর কেটে যায় সন্তান, ঘর-বাড়ি পাহাড়া দেবার কাজে এবং যাহা পাই তাহা খাই ভিত্তিতে…এবং শেষে শাখামৃগের কাছ থেকে নেয়া ১০টি বছর কেটে যায় বৃদ্ধ হিসেব মানুষের তুচ্ছ তাচ্ছিল্য পাওয়া এবং অবসরের কারনে এক সন্তানের বাড়ি থেকে আরেক সন্তানের বাড়িতে…নাতী নাতনিদের সঙ্গে কৌতুক করে.......

No comments: