আমার শোনা, পড়া, দেখা এবং উপলব্ধির ভিত্তিতে বর্তমান রাজনৈতিক দল সমূহের মূল্যায়ন;
বাংলাদেশ আওমীলিগঃ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল...যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধিনতা লাভ করে...বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্ববান ও তাজউদ্দিন আহমেদের দৃঢ়চেতা নেতৃত্বে আপামর জনসাধারন পাকিস্তানি সেনাবাহিনিকে পরাজিত করে বিজয় ছিনেয়ে আনে...বঙ্গবন্ধু প্রমাণ করেছেন তিনিই বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ নেতা এবং বাংলাদেশের জাতীর পিতা...
৭১ পরবর্তিতে মানুষ দেখতে পায় যে, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ নেতা হয়েছেন ঠিকই তবে প্রশাষক হিসেব চরম ব্যার্থ...চরম অব্যবস্থাপনা, স্বজন প্রীতি, ত্যাগী যোগ্য নেতাদের অবমূল্যায়ন এবং শত্রুদের চিনতে না পারার মাধ্যমে ৭৫ সালে ন্যাক্কারজনকভাবে সপরিবারে প্রাণ দিতে হয়...
পরবর্তিতে নেতৃত্ব গ্রহণ করেন শেখ হাসিনা...দলীয় প্রধানের পদের জন্য শেখ হাসিনার একমাত্র যোগ্যতা ছিল তিনি বঙ্গবন্ধু কণ্যা...নেত্রী হিসেবে কোন আদর্শ বা অবস্থান তিনি তৈরী করতে পারেননি...নিন্দুকেরা তাকে হালকা চরিত্রের একজন নেত্রী হিসেবে চিনে, যার মুখের কোন লাগাম নেই...তিনি মুখে যা আসে তাই বলে ফেলেন, শিষ্ঠাচার বা ভদ্রতার ধার ধারেন না...শেখ হাসিনার এক সময়ের কাছের মানুষ মতিওর রহমান রেন্টু আমার ফাঁসী চাই নামক বই লিখে তার চরিত্রের বিরুপ দিকগুলো খুব নগ্নভাবে উন্মাচন করেন...
৯৬ সালে যেমন যুদ্ধপারাধীদের দল জামায়াতকে সাথে নিয়ে বি.এন.পি সরকারেরর বিরুদ্ধে যুগপথ আন্দোলন করেছিলেন তেমনি এবার ৯০-র গণধিকৃত বিশ্ববেহায়া প্রাক্তন লে.জে.হো.মো এরশাদ (যার বিরুদ্ধে গণ আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছেন) বর্তমানে তাকে নিয়ে নির্বাচনী জোট করেছেন...তিনি আবার প্রমাণ করেছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং নৈতিকতা বলে কিছু নেই...
তথাপি বেশীরভাগ মানুষ আওমীলিগ পছন্দ করার প্রধান ও প্রথম কারন হলো আওমীলিগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা এবং বঙ্গবন্ধুর উজ্জ্বল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা.............
বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বি.এন.পি): সামরিক ছাউনীতে জন্ম নেয়া বি.এন.পি জিয়াওর রহমানের মুক্তিযুদ্ধকালীন ইমেজ, গতিশীল ব্যাক্তিত্ব, সততার ভাবমূর্তি, তারুন্যদিপ্ত নেতৃত্বের কারনে অল্প সময়ে জনপ্রীয়তা অর্জন করেন...তথাপি বাংলাদেশের আদর্শভিত্তিক রাজনীতিতে সামরিক প্রভাব, তঞ্চকতা এবং অর্থের প্রভাব বাড়ানোর ক্ষেত্রে তিনি ভুমিকা রাখেন...যুদ্ধপরাধিদের পূনর্বাসনের মাধ্যমে রাজনৈতিক শঠতারও পরিচয় দেন এবং নিজের মুক্তিযোদ্ধা ভাবমুর্তিকে কলঙ্কিত করেন...পরবর্তিতে নিজ বাহিনির হাতে ন্যাক্কারজনক মৃত্যুর মাধ্যমে জীবনাবসন ঘটে...
পরবর্তিতে নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া...উনারও একমাত্র যোগ্যতা ছিল তিনি জিয়াওর রহমানের স্ত্রী...তিনি কথা কম এবং জেদী বা গোয়ার নেত্রী হিসেবে নিজের ইমেজ তৈরী করেছেন...জামায়াতের মত যুদ্ধপারাধীদের জোটে নিয়ে মন্ত্রীত্ব দিয়ে স্বামীর পদঙ্ক অনুসরন করেছেন এবং করছেন...সবচেয়ে বেশীবার ক্ষমতায় গিয়ে ভাঙ্গা সুটকেস থেকে নিজের পরিবারের অর্থ-বিত্ত নিশ্চিত করেছেন এবং রাজনীতিতে পরিবারতন্ত্রের ধারা অব্যাহত রেখেছেন...
তথাপি ব্যপক একটি জনগোষ্ঠি বিশেষ করে তরুন সমাজ এবং ব্যাবসায়ীদের কাছে তিনি জনপ্রীয়...অফ দ্যা রেকের্ডে তার ত্বকের গোলাপী রংয়ের কারনেও অনেকে তার প্রতি অনুরক্ত বলে প্রচলিত ধারনা আছে........
বাম দল ও অন্যান্য দল (ধর্মভিত্তিক দল ব্যতিত) সমূহ: আদর্শ নিয়ে যাত্রা শুরু হয় পরবর্তিতে বড় দলের গৃহপালীত দলে পরিনত হওয়ার নিয়তি নিয়ে বাম দল ও অন্যান্য দল সমূহ রাজনীতিতে সক্রীয় আছে...তারা সব সময় সাধারণ মানুষদের কাছ থেকে দূরে ছিল এবং আছে (আমার মেঝো দুলাভাইয়ের ভাষায় তারা হলো হালুয়া-রুটির পার্টী)........
দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরেছিল একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ পাবার আশায়...৭১ পরবর্তী রাজনিতীবিদগণ শুধু সে আশাকে কথার মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন... বাস্তবে কোন দল জাতীয় আশা আকাঙ্খার বাস্তবায়নে সচেষ্ট হয়নি...
মুক্তিযুদ্ধ পরবর্তি প্রজন্মের অংশীদার এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জন্ম থেকেই একটি সত্যিকারের সোনার বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছি...সোনার বাংলাদেশ স্বপ্নেই রয়ে গ্যাছে...
আমরা অভাগা জাতী এখনো সে রকম নেতৃত্ব পাইনি যিনি
কথায় না বড় হযে কাজে বড় হবেএবং যিনি বিশ্বাস করেন ব্যক্তি বা
দলের চেয়ে দেশ ও দেশের স্বার্থ বড়... চোখের সামনে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পরা দেশ সমূহ যোগ্য নেতৃত্বের মাধ্যমে উন্নতির শিখরে যাচ্ছে আর আমাদের (অ)যোগ্য নেতৃত্ব আমাদের এখনো স্বপ্ন দেখিয়ে যাচ্ছে...আর কত অপেক্ষা করতে হবে জানিনা তবে এটা জানি অপেক্ষার শেষ আছে তাই সে বিশ্বাস নিয়ে বেঁচে আছি এবং বেঁচে থাকি...
যেহেতু এই পর্যন্ত স্বপ্নের নেতৃত্বকে বাস্তবে দেখিনি তাই ভোট দেইনি...তবে এবার ভোট দিব!!!...নির্বাচন কমিশনকে ধন্যবাদ অন্তত পক্ষে এতদিনের ভোট না দেয়ার অপরাধ থেকে রক্ষা করার জন্য...এইবার আমি ভোট দিব; না ভোট দিব........
বি:দ্র: জামায়াতকে কোন রাজনৈতিক দল মনে করিনা তাই তাদের সম্পর্কে লিখিনি এবং জাতীয় পার্টি সম্পর্কে লেখার মত রুচী অর্জন করিনি........
No comments:
Post a Comment