তোমার সংগে যে দিন আমার দেখা হবে...
তুমি লাল পারের সাদা শাড়ী পরবে।
তোমার কপালে থাকবে নীল টিপ...
হাতে থাকবে কাচের চুরী, পায়ে থাকবে নূপুর...
তোমার চুল ছাড়া থাকবে, পিঠ পর্যন্ত ছড়ানো।
আমাদের দেখা হবে নদী তীরে ঠিক বিকেলে, সূর্য্যাস্তের সময়...
হাতে হাত রেখে দুজনে সূর্য ডোবা দেখব।
দু’জনের মাঝে কথা হবে,
তবে কথা নয় মুখে মুখে কথা হবে চোখে চোখে…মনে মনে।
ঝিরি ঝিরি হাওয়া বইবে, মাঝে মাঝে দমকা হাওয়া এসে তোমার চুল এলোমেলো করে দিবে,
বারবার তুমি হাত দিয়ে সরিয়ে দিবে চুল...
তোমার চুল আমার মুখে এসে লুটু পুটু খাবে, আমি ঘ্রান নিবো তোমার চুলের।
তুমি চোখের ভাষায় আমায় বলবে তোমার হাতটি ধরার জন্য...
আমি তোমার চোখে চোখ রেখে গুন গুন করে গাইব “কি যাদু তোমার চোখে, কি যাদু তোমার প্রেমে….আমি তোমাকে…..”,
তুমি হাসবে আমার সুরহিন গান শুনে, মৃদু হেসে শুধাবে “এটা কি গান না কবিতা?”
চারদিক অন্ধকার হয়ে আসবে, ঝিঁ ঝিঁ পোকারা মৃদু মন্দ শব্দ করে জানান দেবে অস্তিত্ব,
জোনাকীরা উড়ে উড়ে আলো জ্বালাবে, পানির ছলাত ছলাত শব্দ বিরামহিন ভাবে বয়ে যাবে।
হাতে হাত রেখে, কাধে মাথা রেখে, আমরা অপেক্ষা করব……….
শুধুই অপেক্ষা……....
No comments:
Post a Comment